খাদ্যগুদাম দুর্নীতি
দৌলতপুরে খাদ্যগুদামে দুদকের অভিযান: মৃত চেয়ারম্যানের নামে তোলা হলো ১০৭ বস্তা চাল
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে সরকারি চাল চুরি ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযানে নথিপত্র পরীক্ষা করে দেড় বছর আগে প্রয়াত এক ইউপি চেয়ারম্যানের নামে বরাদ্দকৃত ৩ দশমিক ২১০ মেট্রিক টন চাল তুলে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য মিলেছে।